তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় ঢাকার সুপ্রিম কোর্ট
কুদ্দুস আফ্রাদ, ঢাকা
নির্বাচনের আগে ‘নির্দল ও নিরপেক্ষ’ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই ফিরে এল বাংলাদেশে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সংবিধানে পঞ্চম সংশোধনী এনে এই ব্যবস্থা বাতিল করেছিলেন। এই সংশোধনী অসাংবিধানিক ঘোষণা করে গত ডিসেম্বরে হাইকোর্ট যে রায় দিয়েছিল, বৃহস্পতিবার তা বহাল রেখেছে প্রধান বিচারপতি জুবায়ের রহমানের চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। জামায়াতে ইসলামি-সহ তিনটি পক্ষ হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে যে আপিল করেছিল, বিপারপতিরা এ দিন তা খারিজ করে দিয়েছেন। তবে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে যুক্ত করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ হিসাবে স্বীকৃতি এবং ২৬ মার্চের ভাষণে স্বাধীনতার প্রথম ঘোষণার মতো বিষয়গুলি বহাল রইল।