ফ্রান্সের বিরুদ্ধে মহারণের আগে মরক্কোর সাংবাদিক সম্মেলনে বিশৃঙ্খলা, বচসা গড়াল হাতাহাতিতে - 24 Ghanta Bangla News
Home

ফ্রান্সের বিরুদ্ধে মহারণের আগে মরক্কোর সাংবাদিক সম্মেলনে বিশৃঙ্খলা, বচসা গড়াল হাতাহাতিতে

Spread the love

মরক্কোর পরিকল্পনা নিয়ে যা বললেন কোচ

তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে মরক্কো পাবে না তাদের অন্যতম ভরসা ইসমাইল সাইবারিকে (Ismael Saibari)। ক্যানাডার বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি। ম্যাচের আগে মরক্কো কোচ মহম্মদ ওয়াহবি (Mohamed Ouahbi) বলেন, ‘ম্যাচের প্রস্তুতি নিয়ে কোনও চমক থাকবে না। আমি কিছু লুকাতে চাই না। আমরা কী ভাবে খেলতে চাই, সেটা সবাই আগের ম্যাচগুলো দেখলেই বুঝতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘বল আমাদের দখলে রেখে ফ্রান্সকে সমস্যায় ফেলতে হবে। শুধু উইং নয়, মাঝমাঠ দিয়েও সুযোগ তৈরি করার চেষ্টা করব। ধৈর্য ধরে খেলতে হবে এবং সঠিক জায়গা খুঁজে বের করতে হবে।’

ওয়াহবির বিশ্বাস, তাঁর দল যে কোনও প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। তবে তিনি এটাও মনে করিয়ে দেন যে, ২০২২ সালের সেমিফাইনালের সঙ্গে এই ম্যাচের তুলনা করা ঠিক হবে না। প্রসঙ্গত, গত বিশ্বকাপের সেমিতে ফ্রান্সের কাছে হেরেছিল মরক্কো। ওয়াহবি অবশ্য বলেন, ‘প্রতিটি ম্যাচ আলাদা। এ বার আমরা অন্য একটি দল, ফ্রান্সও আগের চেয়ে আলাদা। দুই দলই আরও শক্তিশালী হয়েছে, আর সেটাই স্বাভাবিক।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *