অভিযুক্তকে কেরালা থেকে ধরে আনল ডোমকল পুলিশ
তদন্তকারী এক পুলিশ অফিসার জানান, আদালত তাঁকে ‘ফেরার’ ঘোষণা করে তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কিন্তু পুলিশ কোনও ভাবে তাঁর খোঁজ পায়নি। এর পরে পুলিশ তাঁর খোঁজে ‘সোর্স’ মোতায়েন করে। শেষ পর্যন্ত সানোয়ারের খোঁজ মেলে। ডোমকল থানার পুলিশের একটি দল কেরালা গিয়ে সেখান থেকে তাঁকে পাকড়াও করে নিয়ে আসে। পুলিশ জানায়, প্রায় ২৫ বছর ধরে পলাতক থাকার পরে কেরালা থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। বুধবার তাঁকে বহরমপুরে মুর্শিদাবাদ সিজেএম আদালতে হাজির করানো হবে।