হাতিদের বাঁচাতে এ বার তৈরি হবে সাবওয়ে
বুধবার সাবওয়ে তৈরির জন্য বেলিয়াতোড়, বড়জোড়া ভায়া দুর্গাপুর রেলপথে ভারতীয় রেলের আধিকারিক, বিএলআরও, বন আধিকারিক, রেঞ্জ অফিসার, বিধায়ক এবং সাংসদের প্রতিনিধিদের উপস্থিতিতে ২৮ কিলোমিটার রেলপথের প্রাথমিক সমীক্ষা করা হয়। এই রেলপথ হলো বেলিয়াতোড় থেকে ভায়া বড়জোড়া হয়ে দুর্গাপুর পর্যন্ত।