বারুইপুরে পুলিশের গুলিতে নিহত অভিযুক্ত, কী বললেন মৌসুমী কয়াল?
বারুইপুর কাণ্ডে মঙ্গলবার রাতে ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়ার সময়ে পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশের দাবি, অভিযুক্ত তাদের একজনের বন্দুক ছিনিয়ে এক রাউন্ড গুলিও চালায়। পাল্টা পুলিশের গুলিতে মৃত অভিযুক্ত প্রভাস মণ্ডল। বারুইপুরের ঘটনায় দোষীদের শাস্তি দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এ বার ঘটনায় যুক্ত এক অভিষুক্তের মৃত্যুর ঘটনায় কী বললেন কামদুনির প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল? শুনুন।