‘আমি প্রতারণার শিকার…’, পৃথ্বীর হবু স্ত্রীর বিস্ফোরক পোস্ট, সম্পর্কে কি ফাটল?
আকৃতির পোস্টে কী লেখা ছিল?
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আকৃতি লেখেন, ‘আমার সঙ্গে অনেক বার প্রতারণা করা হয়েছে, তবুও আমি কখনও কিছু বলিনি। এখনও বিশ্বাস করতে পারছি না যে এক ধাপ এগোনোর পরও এমনটা হল। সবটাই সত্যি। ওকে নিয়ে যত গুজব শুনেছেন, সবই সত্যি। সোশ্যাল মিডিয়ায় ওকে নিয়ে যা দেখেন, সব সত্যি।’
যদিও এই পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি, তবুও ‘সব গুজবই সত্যি’ মন্তব্যটি ঘিরেই শুরু হয় নানা জল্পনা। অনেকেই মনে করতে থাকেন, হয়তো তাঁর এবং পৃথ্বীর সম্পর্কেই কোনও সমস্যা তৈরি হয়েছে।
কেন পৃথ্বীর সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে এই পোস্ট?
আকৃতি কোথাও পৃথ্বীর নাম লেখেননি। ফলে পোস্টটি আদৌ তাঁকে উদ্দেশ্য করে লেখা কি না, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। কিন্তু পোস্টটি প্রকাশ্যে আসার পরই অনেক নেটিজ়েনরা সেটিকে পৃথ্বীর সঙ্গে জুড়ে দিয়েছেন। এর অন্যতম কারণ পৃথ্বীর অতীত। এক সময় ভারতীয় ক্রিকেটের সবচেয়ে প্রতিভাবান তরুণদের একজন হিসেবে দেখা হত তাঁকে। ছোটবেলা থেকেই অসাধারণ প্রতিভার জন্য অনেকেই তাঁর তুলনা করেছিলেন সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গে।