National Commission for Men Bill: কেতনের হত্যাকাণ্ড শিক্ষা! পুরুষদের সুরক্ষার জন্যও বিল পেশ | Lesson From Ketan Agarwal Death, Rajya Sabha MP to Bring National Commission For Men Bill
পুরুষদের জন্য আনা হয়েছে বিল।Image Credit: X
নয়া দিল্লি: নারীদের সুরক্ষা ও নিরাপত্তায় একাধিক আইন-কানুন আছে। তবে পুরুষদের নিরাপত্তা বা সুরক্ষা নিয়ে কঠোর আইন আনা দরকার বলে অনেকেই দাবি করেছেন। এবার এই পথেই হাঁটবে সরকার-ও? সংসদে আনা হয়েছে পুরুষদের জন্য বিল। এই বিলের নাম ন্যাশনাল কমিশন ফর মেন বিল।
রাজ্যসভার সাংসদ অশোক মিত্তল জানিয়েছেন, সংসদে ন্যাশনাল কমিশন ফর মেন বিল আনা হয়েছে। গত বছর ডিসেম্বর মাসেই তিনি এই বিল সংসদে পেশ করেন। সম্প্রতি পুণের কেতন আগরওয়ালকে লোহাগড় দুর্গ থেকে ধাক্কা মেরে খুনের ঘটনার উদাহরণ তুলে তিনি বলেন যে পুরুষরাও আক্রান্ত এবং তারাও প্রাতিষ্ঠানিক সমর্থন ও আইনি সুরক্ষার প্রয়োজন।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রাক্তন আম আদমি পার্টি সাংসদ বলেন যে সিয়া-কেতনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, “আমি সংসদে ন্যাশনাল কমিশন ফর মেন বিল এনেছি। সকল আক্রান্তই সুবিচার, সমর্থন ও আইনের অধীনে সমান সুরক্ষার দাবি রাখে। কেতনের ঘটনা আরও একবার মনে করিয়ে দিল, পুরুষরাও আক্রান্ত হতে পারে। তাদেরও প্রাতিষ্ঠানিক সমর্থন, আইনি সুরক্ষা এবং এমন একটি প্ল্যাটফর্ম চাই, যেখানে তাদের কণ্ঠ শোনা হবে। লিঙ্গ নির্বিশেষে বিচার সকলের জন্য এক হওয়া উচিত।”
Pune Ketan Agarwal case is deeply disturbing. Ketan and his family deserve a fair, thorough, and impartial investigation, and above all, justice.
I introduced the National Commission for Men Bill in Parliament. Every victim deserves justice, support, and equal protection under… pic.twitter.com/M6ENpG1T7F
— Ashok Kumar Mittal (@DrAshokKMittal) July 3, 2026
প্রসঙ্গত, গত ১৮ জুন লোহাগড় দুর্গ থেকে পড়ে মৃত্যু হয় ২৬ বছরের ব্যবসায়ী কেতন আগরওয়ালের। প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে করা হলেও, পরে জানা যায়, তাঁর বাগদত্তা সিয়া গোয়েলই প্রেমিক চেতন চৌধুরীর সঙ্গে ষড়যন্ত্র করে খুন করেছে। সিয়ার ইশারাতেই চেতন ধাক্কা মেরে ফেলে দেয় কেতনকে। বর্তমানে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে সিয়া ও চেতন। তাদের ফোন থেকে ডিলিট করে দেওয়া চ্যাট উদ্ধার করেছে পুলিশ। কিন্তু এখন দু’জনেই পলিগ্রাফ টেস্ট করতে অস্বীকার করছেন।