কামারহাটি পুরসভায় নয়া পুরপ্রধান হলেন লকেটের দাদা
এই সময়, কামারহাটি: রাজ্যে পালাবদলের পরে একের পর এক পুরসভায় পুরপ্রধান থেকে উপ-পুরপ্রধান, কাউন্সিলাররা পদত্যাগ করায় ভেঙে গিয়েছে একাধিক পুরসভার পুরবোর্ড। উলটপুরাণ উত্তর ২৪ পরগনার কামারহাটিতে। বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরে পুরপ্রধানের পদ থেকে গোপাল সাহা পদত্যাগ করায় ১৫ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলার সুশান্ত চট্টোপাধ্যায়কে শুক্রবার পুরপ্রধান নির্বাচিত করলেন তৃণমূলেরই কাউন্সিলাররা৷