২০২৬-এর বিশ্বকাপের পরই অবসর? ‘লাস্ট ডান্সের’ ইঙ্গিত ক্রিস্তিয়ানো রোনাল্দোর বোনের - 24 Ghanta Bangla News
Home

২০২৬-এর বিশ্বকাপের পরই অবসর? ‘লাস্ট ডান্সের’ ইঙ্গিত ক্রিস্তিয়ানো রোনাল্দোর বোনের

Spread the love

সমালোচনার মুখে ভাইয়ের পাশে কাটিয়া

সাম্প্রতিক সময়ে রোনাল্দোকে নিয়ে যে সমালোচনা হয়েছে, তারও জবাব দিয়েছেন কাটিয়া। তাঁর মতে, রোনাল্দোর অর্জন ও অবদানকে উপেক্ষা করা ঠিক নয়। তিনি বলেন, ‘যাঁরা সত্যিই ফুটবল বোঝে এবং ফুটবলকে ভালোবাসে, তাঁরা রোনাল্দোকেও সম্মান করবেন। যাঁরা সেটা করতে পারেন না, তারাই আসলে বঞ্চিত হয়। ও ২০ বছরেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে আধিপত্য করেছে। আমাদের পরিবার কোথা থেকে এসেছে আর আজ কোথায় পৌঁছেছে, সেটা দেখুন। আমার মা জীবনে কত কষ্ট সহ্য করেছেন, সেটাও ভাবুন। আপনি কি মনে করেন সমালোচনা আমাদের আনন্দ কেড়ে নিতে পারবে? কখনও না।’

কাটিয়া আরও বলেন, ‘আমাদের জীবনের এই দুই দশকেরও বেশি সময়ের স্মৃতিগুলোই সবচেয়ে মূল্যবান। আমি ভীষণ গর্বিত। কাতার বিশ্বকাপেও আমি ছিলাম, এ বারও আছি। এটা আমাদের পরিবারের জন্য অসাধারণ গর্বের বিষয়। আমার বিশ্বাস আছে, শেষ পর্যন্ত আমরা হাসিমুখেই থাকব। রোনাল্দো নিজের উপর ভরসা রাখে। বরং আমরা পরিবারের সদস্যরা ওর চেয়ে বেশি চিন্তিত থাকি। ওর মধ্যে আমি আত্মবিশ্বাস এবং ইতিবাচক মানসিকতা দেখেছি। সমর্থকদের জন্যও এটা স্বস্তির বিষয়। শেষ ১৬-তে স্পেন আসুক বা অন্য কোনও দল, আমাদের প্রস্তুত থাকতে হবে। যে প্রতিপক্ষই সামনে আসুক, তার মোকাবিলা করতেই হবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *