PF জমার নিয়মে বড় পরিবর্তন, কী বদলাল নতুন EPFO নিয়মে?
আগে অনেক সংস্থা কর্মীদের প্রকৃত বেতনের উপর ভিত্তি করে PF কাটত। কোথাও আবার কর্মী ও সংস্থার পারস্পরিক চুক্তির ভিত্তিতে বেশি PF জমা হতো।
নতুন নিয়মে বলা হয়েছে, ১,৮০০ টাকার বেশি কর্মী যদি PF-এ জমা দিতে চান, তাহলে সেই অতিরিক্ত অর্থ ‘Voluntary Contribution’ হিসেবে ধরা হবে। অর্থাৎ, বেশি টাকা জমা দেওয়া যাবে। তবে সেটি বাধ্যতামূলক PF হিসেবে গণ্য হবে না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কর্মী অতিরিক্ত টাকা জমা দিলেও নিয়োগকর্তার সেই অতিরিক্ত অর্থের সমপরিমাণ টাকা জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকবে না। তবে যদি চাকরির চুক্তি (Employment Contract) বা সংস্থার নীতিতে (Company Policy) আলাদা করে উল্লেখ থাকে, তাহলে সংস্থা অতিরিক্ত অবদান দিতে পারে।