‘ডিভোর্স হলে দুঃখ নয়, উদযাপন করুন…’, হঠাৎ কেন এমন মন্তব্য জেনিফারের?
প্রেম, বিয়ে, ভাঙা-গড়া কমবেশি সকলের জীবনেরই অঙ্গ। তারকাদের ক্ষেত্রেও তার অন্যথা নয়। তবে জীবনের এই পর্যায়কে অনেক মানুষকেই পরিণত করে তোলে। এমনটাই বিশ্বাস হলিউডের গায়িকা তথা অভিনেত্রী জেনিফার লোপেজ়ের। তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নিলেন গায়িকা।
অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্প্রতি ডিভোর্স হয়েছে জেনিফারের। সম্পর্ক ভাঙার সেই অভিজ্ঞতা ভাগ করলেন জেনিফার। অভিনেত্রী মনে করেন জীবনের এই কঠিন সময়টায় নিজের সঙ্গে কাটানো উচিত। নিজেকে নানা প্রশ্ন করা উচিত। কেন এমন হলো? কী করলে এই বিচ্ছেদ আটকানো যেত, এমন প্রশ্ন নিজেকেই করা উচিত।
সম্প্রতি, একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তাঁর জীবনে অনেকখানি পরিবর্তন হয়েছে গত কয়েকদিনে। তিনি বলেন, ‘আবেগ আর মানসিক দিক থেকে হৃদয় ভাঙার পরে মনের বিকাশ ঘটেছে। তবে শুধু প্রেমের জন্য নয়, কর্মক্ষেত্রেও ব্যর্থতাই শিক্ষা দিয়েছে আমায়।’
জীবনে বহু মানুষ এসেছে তাঁর। প্রতিটি সম্পর্কের ক্ষেত্রেই কখনও কখনও মনে হয়েছে এটাই হয়তো পারফেক্ট তাঁর জন্য। তবে সম্পর্ক না টিকলেও, মন ভাঙাকে জীবনের পরাজয় বলে মনে করতে নারাজ জেনিফার।