West Bengal Live Update: তৃণমূলের রাশ কার হাতে? আজ দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন ঋতব্রত | West Bengal News Highlights Updates Suvendu Adhikari Abhishek Banerjee Saokat Molla Ritabrata Banerjee updates today on 2 July
আজ সকালে নবান্নে মন্ত্রিসভার বৈঠক। বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর। মন্ত্রিসভার বৈঠকের পরই রাজ্যের শীর্ষ আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে ফুল বেঞ্চের সঙ্গে দেখা করবেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৯ বিধায়ককে নিয়ে দিল্লি পৌঁছে গিয়েছেন তিনি। তৃণমূলের রাশ কার হাতে থাকবে, আজই কি তা ফয়সলা হবে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এদিকে, শওকত মোল্লার ছেলে ইমরানের বেআইনি ক্যাফেতে চলল বুলডোজ়ার। সেচ দফতরের জমি বেআইনিভাবে দখল করে ক্যাফে তৈরির অভিযোগ ওঠে। সব নথি খতিয়ে দেখে ক্যাফে ভাঙার নির্দেশ দেয় জেলা প্রশাসন। সেই নির্দেশকে গুরুত্ব দেয়নি শওকত মোল্লা বা তাঁর ছেলে। এবার প্রশাসনের তরফেই বুলজোজ়ার চালিয়ে ক্যাফে ভাঙার কাজ শুরু হল। সব খবরের আপডেট পেতে চোখ রাখুন টিভি৯ বাংলার লাইভ পেজে।