G. Kishan Reddy: কৃষিতে ভারতকে আত্মনির্ভর করতে বড় পদক্ষেপ করল মোদী সরকার – Bengali News | Union minister of Coal and Mines G Kishan Reddy tweets on India’s first Potash Mine Auction
জি কিষাণ রেড্ডি।Image Credit source: TV9 ভারতবর্ষ
নয়া দিল্লি: এবার কৃষিক্ষেত্রেও আত্মনির্ভরতার ডাক কেন্দ্রের কেন্দ্রীয় সরকারের। মূলত দেশের কৃষির ভিত্তি আরও মজবুত করতে পটাশ মাইনিং-এর (Potash Mine Auction) (পটাশ মাইনিং হল পটাশিয়াম বহনকারী খনিজগুলির খনন। এই খনিজগুলি মূলত সার হিসেবে ব্যবহৃত হয়) যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে। নিজের এক্স হ্যান্ডেলে এ বিষয়ে একটি পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি (G. Kishan Reddy)।
For the First Time in India!
Paving the Way for Potash MiningIndia takes a bold leap towards self-reliance in fertiliser minerals under the leadership of Hon’ble PM Shri @narendramodi ji. By unlocking the potential of potash mining, we are set to reduce import dependence and… pic.twitter.com/NC5IGWoM7a
— G Kishan Reddy (@kishanreddybjp) May 27, 2025
কী পদক্ষেপ করেছে কেন্দ্র?
সম্প্রতি ভারত সরকার পটাশ এবং হলাইট ব্লক খননের নিলাম করেছে। সার এবং খনিজ ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করতে সাহসী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে ব্যাখ্যা করেছেন কয়লা ও খনিজ মন্ত্রী জি কিষণ রেড্ডি। এক্স পোস্টে তিনি জানিয়েছেন, সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কৃষি ক্ষেত্রে ব্যবহৃত এই ধরনের খনিজ উত্তোলনের কাজ হবে রাজস্থানে। ঝান্ডাওয়ালি-সতীপুরা এবং জোরকিয়ান-সতিপুরা খুঞ্জা ব্লকগুলিতে পটাশ এবং হলাইটের এই খনন কাজ হবে।
ভারতের ক্ষেত্রে কী কী উপকারিতা হবে?
নিজের এক্সপোস্টে এই প্রশ্নের উত্তর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিজেই। তাতে তিনি উল্লেখ করেছেন, আমদানি ক্ষেত্রে বিদেশি মুদ্রা বাঁচবে। কারণ পটাশ আমদানি করতে পৃথিবীর অন্যান্য দেশগুলির উপর নির্ভরতা হ্রাস পাবে। কম মূল্যে কৃষকদের কাছে পৌঁছে যাবে সার। সামগ্রিকভাবে দেশের কৃষি ও অর্থনৈতিক ভবিষ্যৎ মজবুত হবে। এই প্রকল্পে কৃষি ক্ষেত্র ও সার উৎপাদনে আত্মনির্ভর হবে ভারত। এই বিপুল কর্মযজ্ঞের কৃতিত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হচ্ছে বলেই সেই পোস্টে উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
