যাত্রীদের নিরাপত্তায় নজর, শিয়ালদহে এ বার ডিজিটাল লকার - 24 Ghanta Bangla News
Home

যাত্রীদের নিরাপত্তায় নজর, শিয়ালদহে এ বার ডিজিটাল লকার

Spread the love

বিদেশি ছবিতে ইউরোপ বা আমেরিকা কিংবা চিন–জাপান–কোরিয়ার বিভিন্ন স্টেশনে যে ধরনের ডিজিটাল লকার দেখা যায়, সেই লকারই হবে শিয়ালদহ স্টেশনে। ১২ নম্বর প্ল্যাটফর্মের সামনেই বসানো হয়েছে এমন লকার। শিয়ালদহ স্টেশনের আধিকারিকরা জানাচ্ছেন, লকার বুক করতে গেলে প্রথমে সেখানকার ইলেকট্রনিক স্ক্রিনে নিজের মোবাইল নম্বরটি টাইপ করতে হবে, এর পর মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপি ফের বৈদ্যুতিন স্ক্রিনে দেওয়ার পরে যাত্রীকে তাঁর নাম ও ই–মেল আইডি দিতে হবে। এর পরে যাত্রীর কাছে যন্ত্র জানতে চাইবে, তাঁর কোন ধরনের লকার লাগবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *