WhatsApp আনছে নতুন User ID ফিচার, কেন গভীর উদ্বেগে কেন্দ্রীয় সরকার? | WhatsApp to Bring New User ID Feature, Centre Worried About Cyber Fraud - 24 Ghanta Bangla News
Home

WhatsApp আনছে নতুন User ID ফিচার, কেন গভীর উদ্বেগে কেন্দ্রীয় সরকার? | WhatsApp to Bring New User ID Feature, Centre Worried About Cyber Fraud

Spread the love

নয়া দিল্লি: হোয়াটসঅ্যাপ (WhatsApp) আনতে চলেছে বিরাট পরিবর্তন। এবার থেকে ফোন নম্বর না দেখিয়েও, অচেনা ব্যক্তির সঙ্গে চ্যাট করতে পারবেন।  হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা শুধুমাত্র ইউজারনেম ব্যবহার করে চ্যাট করা যাবে। এতে গ্রাহকদের প্রাইভেসিতে অনেক বেশি নিয়ন্ত্রণ থাকবে। তবে এই প্রাইভেসি পলিসি নিয়ে উদ্বেগ ভারতীয় সরকার।

কেন্দ্রের উদ্বেগ-

সূত্রের খবর, কেন্দ্র এই নতুন সিস্টেমের উপরে কড়া নজর রাখছে। অনলাইন প্রতারণা ও ব্যবহারকারী সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। যদি কোনও অনিয়ম খুঁজে পাওয়া যায়, তবে সরকার মেটা (Meta)-কে নোটিসও পাঠাতে পারে।

ভারতে অনলাইন প্রতারণা ক্রমাগত বাড়ছে। প্রতারকরা বিভিন্ন ধরনের মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করছে প্রতারণার জন্য। হোয়াটসঅ্যাপের এই নতুন ব্যবস্থায় যেহেতু মোবাইল নম্বর দেখা যাবে না, শুধু ইউজার নেম দেখা যাবে, তাই এই সিস্টেম প্রতারকদের আরও সুবিধা করে দিতে পারে।  কেন্দ্রীয় সরকার সেই কারণেই ‘ইউজার আইডি’  ফিচার খতিয়ে দেখতে চাইছে।

কী জানিয়েছে হোয়াটসঅ্যাপ?

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, শীঘ্রই বিশ্ব জুড়ে এই জনপ্রিয় মেসেজিং অ্যাপের নতুন ফিচার আনা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই এই নতুন ফিচার যোগ হবে। এতে ব্যবহারকারীরা নিজেদের মোবাইল নম্বর প্রকাশ করার বদলে, নিজেদের ইউনিক ইউজার নেম ব্যবহার করে অচেনা কারোর সঙ্গে (যার নম্বর আগে থেকে সেভ নেই) কথা শুরু করতে পারবে। অ্যাপের মাধ্যমেই এই ইউজার নেম তৈরি করা যাবে। তবে কোনও ব্যবহারকারী সেই ইউজার নেম তৈরি করবেন  কি না, তা নিজের উপরে নির্ভর করছে।

ব্যবহারকারীরা চাইলে তাদের ইউজারনেম পরিবর্তন বা মুছে ফেলতেও পারবেন। এই ফিচার চালু হলে, হোয়াটসঅ্যাপ ইউজাররা নিজেদের ইউজারনেম দিয়েই নতুন কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ব্লক বা রিপোর্টের অপশনও থাকবে।

কেন উদ্বেগ?

হোয়াটসঅ্যাপ সংস্থার দাবি, এই ফিচার প্রাইভেসি আরও জোরদার করবে। তবে অনেক এক্সপার্টদের মতে, শুধু ইউজারনেম দেখা গেলে, এই নাম ব্যবহার করে প্রতারকরা সাধারণ মানুষদের ঠকাতে পারে। তবে হোয়াটসঅ্যাপের যুক্তি, তারা একাধিক সুরক্ষা ব্যবস্থা রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *