উত্তরবঙ্গে পরিষেবার নতুন অধ্যায়, বালুরঘাটে প্রথম আধার সেবা কেন্দ্রের উদ্বোধন
জাতীয় ছুটির দিন ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রটি খোলা থাকবে। আধারে নতুন নাম নথিভুক্তি, ঠিকানা বা মোবাইল নম্বর সংশোধন, বায়োমেট্রিক আপডেট-সহ সমস্ত ধরনের পরিষেবাই এখানে মিলবে বলেও জানিয়েছেন আধিকারিকরা।
বালুরঘাটে এই কেন্দ্র চালু হওয়াকে উত্তরবঙ্গের নাগরিক পরিষেবার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলেই মনে করছে প্রশাসনিক মহল।