কয়েক লক্ষ টাকা দিয়ে সংস্কারের পরেও চিকিৎসক নেই দাতব্য চিকিৎসালয়ে, বিক্ষোভ বাসিন্দাদের
এলাকার বাসিন্দা পূর্ণদেব হাজরা, জয়ন্ত ঘোষদের অভিযোগ, চিকিৎসা কেন্দ্রটি সংস্কার হলেও সেখানে কোনও চিকিৎসক আসেন না। দীর্ঘদিন অচল থাকায় চারপাশ জঙ্গলে ভরে গিয়েছে।
এখন চিকিৎসার জন্য তাঁদের জেরে যেতে হয় চুঁচুড়া, কালনা কিংবা পান্ডুয়া হাসপাতালে। এলাকার গরিব মানুষের কাছে যাতায়াত খরচই বিরাট বোঝা বলে জানিয়েছেন তাঁরা।