কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর
কলকাতায় কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব। তাঁর সঙ্গে বিধাননগরের বাসভবনে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় মন্ত্রীর জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানালেন তিনি। দু’জনের মধ্যে প্রায় আধ ঘণ্টা কথা হয়।