চিনেবাদাম নাকি মাখনা? ওজন কমাতে বিকেলের স্ন্যাকস হিসেবে কোনটি খাওয়া ভালো?
ক্যালোরি বনাম পুষ্টিগুণ:
পুষ্টিবিদরা বলছেন, ওজন কমানোর জন্য চিনেবাদাম এবং মাখানা দু’টিই চমৎকার। তবে প্রত্যেকের শরীরের গঠন আলাদা। কার শরীরের প্রয়োজন কেমন তার উপর নির্ভর করে কোনটি সেরা তা বেছে নিতে হবে।
মাখানা (Makhana): ওজনের দিক থেকে অত্যন্ত হালকা এবং ক্যালোরির মাত্রা অনেক কম। যাঁরা বেশি পরিমাণে খাবার খেতে ভালোবাসেন অথচ ক্যালোরি বাড়াতে চান না, তাঁদের জন্য মাখনা সেরা।
চিনেবাদাম (Peanuts): এতে ক্যালোরির পরিমাণ বেশি থাকে। কারণ বাদাম প্রাকৃতিক ভাবেই ‘হেলদি ফ্যাট’ বা স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ। তবে প্রচুর পরিমাণে প্রোটিনও রয়েছে, যা পেশি গঠনে ও ওজন নিয়ন্ত্রণে অত্যন্ত জরুরি।