গড়াপেটা দমনে জ়িরো টলারেন্স আইএফএ-র - 24 Ghanta Bangla News
Home

গড়াপেটা দমনে জ়িরো টলারেন্স আইএফএ-র

Spread the love

এই ফর্ম পূরণের পরেও যদি গড়াপেটার মতো ভয়ঙ্কর অভিযোগে কোনও ফুটবলার জড়িয়ে পড়েন, তা হলে তাঁর কী–কী শাস্তি হতে পারে, সেটাও সেই ফর্মে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। সর্বোচ্চ আজীবন নির্বাসনের শাস্তির কথাও রয়েছে। সব শেষে ক্লাবের পক্ষ থেকে মুচলেকা দিয়ে সইও করতে হবে। এই ধরণের কোনও ঘটনা ঘটলে ক্লাব আর দায়িত্ব এড়াতে পারবে না। সম্প্রতি বাংলার নতুন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ–এর সঙ্গে দেখা করে এই বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। গড়াপেটা নিয়ে তদন্ত শুরু হয়েছিল। কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন। কিন্তু তার পরে তদন্তে সে ভাবে অগ্রগতি কেন হয়নি, তা নিয়েও কথা হয় দু’জনের। সূত্রের খবর, ক্রীড়ামন্ত্রী আশ্বাস দিয়েছেন, এই ধরণের তদন্তে কোনও রকম গাফিলতি করা হবে না। রাজ্য সরকারও অত্যন্ত কঠোর ভাবে গড়াপেটা দমনে কাজ করবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *