Haldia Fire: হলদিয়া পেট্রোকেমিক্যালে বিধ্বংসী আগুন, ঝলসে গেলেন অনেকে | Fire breaks out at Haldia Petrochemical - 24 Ghanta Bangla News
Home

Haldia Fire: হলদিয়া পেট্রোকেমিক্যালে বিধ্বংসী আগুন, ঝলসে গেলেন অনেকে | Fire breaks out at Haldia Petrochemical

Spread the love

হলদিয়ায় বিধ্বংসী আগুনImage Credit: Tv9 Bangla

হলদিয়া: হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ আগুন। আজ ভোরে হলদিয়ার ১৩ নম্বর ওয়ার্ডে চিরঞ্জিপুর এলাকায় পেট্রোকেমিক্যালে আগুন লাগে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। পরে আরও তিনটি ইঞ্জিন পৌঁছয়। দেড় ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। ঘটনায় বেশ কয়েকজন ঝলসে গিয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে, অগ্নিকাণ্ডের জেরে হলদিয়া-পাঁশকুড়া রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলে খবর।

স্থানীয় সূত্রে খবর, এদিন ভোর ৪টে নাগাদ পেট্রোকেমিক্যালে আগুন লাগে। পাইপলাইন থেকে ন্যাপথা লিক করে আগুন লাগে বলে খবর। প্রথমে কালো ধোঁয়া, তারপর আগুনের লেলিহান শিখা ক্রমশ বাড়তে থাকে। গ্যাস লিক করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে জল ও ফোম স্প্রে করা হচ্ছে। কিন্তু, তারপরেও আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে বলে খবর।

এদিকে, স্থানীয়দের দাবি, বেশ কয়েকজন ঝলসে গিয়েছেন। তাঁদের মধ্যে দুইজন মহিলা অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসাপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েজনকে অবস্থা আশঙ্কাজনক। অগ্নিকাণ্ডের জেরে এলাকার বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক বাড়ি-দোকান জ্বলে গিয়েছে। এলাকা থেকে প্রচুর মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *