পিছিয়ে পড়ে কামব্যাক, জাপানকে উড়িয়ে শেষ ১৬-তে ব্রাজ়িল
বিশ্বকাপের গ্রুপস্তরে শীর্ষে থেকে শেষ করার পর এ বার শেষ ৩২ জিতল ব্রাজ়িল। জাপানের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও দারুণভাবে কামব্যাক করল। ২-১ গোলে ম্যাচ জিতে শেষ ১৬-তে চলে গেলে সেলেকাওরা। জাপানের হয়ে গোল করেন কাইশু সানো (২৯ মিনিট)। ব্রাজ়িলের হয়ে গোল করেন কাসেমিরো (৫৬ মিনিট), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (৯০+৬ মিনিট)। ব্রাজ়িলের পরের ম্যাচ ৬ জুলাই সোমবার।