গ্রেপ্তার দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার তাপস রায়
দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার তাপস রায়ের কার্যালয় থেকে বেশ কিছু ভোটার কার্ড,আধার কার্ড,বাড়ির দলিল উদ্ধার হয়। এই ঘটনার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে আসে দমদম থানার পুলিশ। তাপস রায়-সহ আরও তিন সঙ্গীকে গ্রেপ্তার করা হয়।