আফগানিস্তানে এয়ার স্ট্রাইক
করাচির সিন্ধ রেঞ্জার্সের সদর দপ্তরে জঙ্গি হামলায় পাকিস্তানের চার সেনা কর্মীর মৃত্যু হয়েছিল। তার পরে ২৪ ঘণ্টাও কাটেনি। রবিবার মাঝরাতে আফগানিস্তানে এয়ার স্ট্রাইক চালাল পাকিস্তান। ঘটনায় এখনও পর্যন্ত ২৯ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত শতাধিক। তবে নিহতদের প্রত্যেককেই জঙ্গি বলে দাবি করেছে পাকিস্তানের শেহবাজ় শরিফ সরকার। এই ঘটনায় পাক-আফগান সীমান্তে ফের উত্তেজনা চরমে উঠেছে।