Army car in Alipurduar: সামনের কাচে বড়-বড় করে লেখা 'ARMY', তার ভিতর থেকেই বেরল এইসব - Bengali News | Wood log smuggling inside of army car in Alipurduar - 24 Ghanta Bangla News
Home

Army car in Alipurduar: সামনের কাচে বড়-বড় করে লেখা ‘ARMY’, তার ভিতর থেকেই বেরল এইসব – Bengali News | Wood log smuggling inside of army car in Alipurduar

Spread the love

সেনাবাহিনীর গাড়িতে নাকি এইসবImage Credit source: Tv9 Bangla

আলিপুরদুয়ার: চা বাগানের ভিতর থেকে আসছিল সেনাবাহিনীর গাড়ি। অন্তত সেই গাড়ির উইন্ডে স্ক্রিনে লেখা ছিল ‘ARMY’। তবে বন দফতরের আধিকারিকরা সবটাই চিনতে পারেন। আর তারপরই রুখলেন সেনার গাড়ি। ভিতর থেকে কী উদ্ধার হল জানেন? বন দফতর সূত্রে খবর, সেনাবাহিনীর স্টিকার লাগানো ট্রাকে করে কাঠ পাচারের ছক কষেছিল কাঠ মাফিয়ারা। কিন্তু বন দফতরের তাৎপরতায় ভেস্তে যায় সেই পাচার।

মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের অধিনস্থ নর্থ রায়ডাক রেঞ্জের রেঞ্জ অফিসার শ্যামল মণ্ডলের নেতৃত্বে মারাখাতা বিটের কাছে লালচাঁদ পুর এলাকায় ওঁত পাতেন বন কর্মীরা। রাত দুটো চল্লিশ নাগাদ রায়ডাক চা বাগানের দিক থেকে একটি ট্রাক আসতে দেখেন। সেটিকে থামান বন কর্মীরা। সেটি থামানোর পর দেখা যায় ট্রাকের উইন্ডস্ক্রিনে অন ডিউটি আর্মি লেখা স্টিকার লাগানো। তবে ওই ট্রাকটি যে ভুয়ো তা বলার অপেক্ষা রাখে না।

বন কর্মীরা গাড়িটি তল্লাশি করতে গেলে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যান চালক।এরপর গাড়িটি তল্লাশি করতেই বেরিয়ে আসে বেশ কয়েকটি বড় বড় সেগুন গাছের লগ। এরপর গাড়িটি বাজেয়াপ্ত করে রেঞ্জ অফিসে নিয়ে যায় বন দফতর। ঘটনাটি নিয়ে শামুকতলা থানায় অভিযোগ দায়ের করেছে বন দফতর। বাজেয়াপ্ত কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *