Digha Jagannath Temple | জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব ঘিরে সাজ সাজ রব দিঘায়
২৯ জুন সোমবার, জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব ঘিরে উন্মাদনা দিঘায়। স্নানযাত্রা অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম হবে বলে আশাবাদী মন্দির কর্তৃপক্ষ। দিঘা ইতিমধ্যেই ভারতের অন্যতম প্রধান জগন্নাথ তীর্থক্ষেত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। স্নানযাত্রা ও রথযাত্রার অনুষ্ঠান ঘিরে দিঘায় উন্মাদনা তুঙ্গে।