ওডিশার সঙ্গে চুক্তি বাতিল, দুই সিজনের জন্য সেলাঙ্গরেই থাকছেন বুমোস - 24 Ghanta Bangla News
Home

ওডিশার সঙ্গে চুক্তি বাতিল, দুই সিজনের জন্য সেলাঙ্গরেই থাকছেন বুমোস

Spread the love

ওডিশা এফসির সঙ্গে চুক্তি বাতিল করে মালয়েশিয়ার সেলাঙ্গর এফসির সঙ্গে আরও দুই বছরের চুক্তি করলেন আইএসএল জয়ী মিডফিল্ডার হুগো বুমোস।

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ কয়েক মরসুমে ভালো পারফরম্যান্স থাকেনি ওডিশা এফসির (Odisha FC)। একের পর টুর্নামেন্টে কার্যত ধরাশায়ী হয়েছিল জগন্নাথের রাজ্যের এই দল। শেষ মরসুম ও তাঁর ব্যাতিক্রম ছিল না। এমনকি সেই সময় দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল আয়োজন ঘিরে ও দেখা দিয়েছিল ধোঁয়াশা। এমন পরিস্থিতিতে ক্লাব ছেড়েছিলেন তৎকালীন কোচ সার্জিও লোবেরা। শুধুমাত্র কোচ নয়। অনিশ্চিত পরিস্থিতির কথা মাথায় রেখে একের পর এক দাপুটে বিদেশি ফুটবলারদের লোন চুক্তিতে অন্যত্র পাঠাতে বাধ্য হয়েছিল সুপার কাপ জয়ী এই দল। তাদের মধ্যেই ছিলেন আইএসএল জয়ী তারকা হুগো বুমোস।

লোন চুক্তিতে যোগদান করেছিলেন মালয়েশিয়ার ফুটবল ক্লাব সেলাঙ্গর এফসিতে। যারফলে অনেকেই মনে করেছিল যে নতুন সিজনে হয়তো ভারতে ফিরবেন এই ফুটবলার। কিন্তু না। এবার ভারতের এই ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করেছেন তিনি। পরিবর্তে মালয়েশিয়ার এই ফুটবল ক্লাবের সঙ্গেই আরও দুই সিজনের চুক্তি স্বাক্ষর করে ফেলেছেন এই দাপুটে ফুটবলার। পূর্বে এই দলের জার্সিতে মালয়েশিয়ান লিগে ছয়টি ম্যাচ খেলে দুইটি গোল করার পাশাপাশি দুইটি অ্যাসিস্ট ছিল এই মরোক্কান তারকার। এছাড়াও অন্যান্য টুর্নামেন্টে ও গোল পেয়েছিলেন তিনি।

হিসাব অনুযায়ী মে মাসের শেষ দিনেই তাঁর সঙ্গে লোন চুক্তি শেষ হয়েছে এই দলের। এবার এই ফুটবল ক্লাবেই নিজের চেনা ছন্দ বজায় রাখতে চাইবেন বছর তিরিশের এই অ্যাটাকিং মিডফিল্ডার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *