মস্কোয় রবীন্দ্রনাথের আঁকা চিত্রের প্রদর্শনী
হেমাভ সেনগুপ্ত, শান্তিনিকেতন
ফের ৯৬ বছর পরে রাশিয়ার মস্কোয় রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবির প্রদর্শনী শুরু হয়েছে। বিশ্বভারতী কর্তৃপক্ষের মতে, রবীন্দ্রনাথের শিল্পের সূত্র ধরে রুশ-ভারত সম্পর্ক আরও নিবিড় হতে চলছে। ইতিমধ্যে বিশ্বভারতীর রবীন্দ্রভবন সংগ্রহশালার মূল্যবান কয়েকটি ছবি স্থান পেয়েছে ‘বিশ্ব একটি নীড়’ নামক এই প্রদর্শনীতে। প্রতিষ্ঠার সময়েই প্রাচীন বৈদিক সাহিত্য থেকে নেওয়া হয়েছিল বিশ্বভারতীর সঙ্কল্প-বাক্য ‘যত্র বিশ্বং ভবত্যেকনীড়ম্’, যার অর্থ ‘বিশ্ব একটি নীড়’।