তাপপ্রবাহে ‘কুলিং সেন্টার’ সিনেমা হল - 24 Ghanta Bangla News
Home

তাপপ্রবাহে ‘কুলিং সেন্টার’ সিনেমা হল

Spread the love

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে সুইজ়ারল্যান্ডের প্রবীণদের জন্য এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। জেনেভা-সহ বিভিন্ন শহরের সিনেমা হলগুলো ৬৫ বছরের বেশি বয়সিদের জন্য বিনামূল্যে দিনের বেলার সিনেমা দেখার সুযোগ দিচ্ছে। সিনেমাহলগুলি শীতাতপ নিয়ন্ত্রিত। তাই দিনের প্রচণ্ড গরমে প্রবীণদের স্বস্তি দিতেই এই উদ্যোগ। আপাতত প্রায় ৬৫০ জন প্রবীণ নাগরিক এই সুবিধা নিয়েছেন। ইতিমধ্যেই সুইজ়ারল্যান্ডে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছতে পারে, এমনই সতর্কবার্তা দিয়েছে সে দেশের সরকার। সিনেমা হলের মালিকরা জানিয়েছেন, গরম যত বাড়ছে, সিনেমা হলগুলি ততই নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *