নরওয়ে ম্যাচের আগে ধাক্কা ফ্রান্সের, আচমকা দেশে ফিরলেন এমবাপেদের কোচ - 24 Ghanta Bangla News
Home

নরওয়ে ম্যাচের আগে ধাক্কা ফ্রান্সের, আচমকা দেশে ফিরলেন এমবাপেদের কোচ

Spread the love

মঙ্গলবার এক বিবৃতিতে এই বিষয়টি জানিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (FFF)। তারা জানিয়েছে, মঙ্গলবার সকালেই দেঁশ খবরটি পান। তিনি দ্রুত আমেরিকা ছেড়ে ফ্রান্সে রওনা দেন। যাওয়ার আগে দলের দায়িত্ব তিনি সহকারী কোচ গাই স্টেফেনের হাতে তুলে দিয়েছেন। দেঁশ ফিরে না আসা পর্যন্ত স্টেফেনই জাতীয় দলের দায়িত্ব পালন করবেন।

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার বস্টনে ফ্রান্স খেলবে হাল্যান্ডের নরওয়ের বিরুদ্ধে। এই ম্যাচে যেই দল জিতবে তারা আই গ্রুপের শীর্ষে থেকে শেষ করবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে দেঁশ-র অনুপস্থিতি দলকে চাপে রাখবে। যদিও ফ্রান্স ইতিমধ্যেই শেষ ৩২-এ প্রবেশ করেছে। তারা প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ ও দ্বিতীয় ম্যাচে ইরাককে ৩-০ তে হারিয়েছে। এ বার নরওয়ের বিরুদ্ধে জিতে হ্যাটট্রিক করাই লক্ষ্য।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *