Mid day Meal: মিড ডে মিলে কি ডিম থাকবে? সোশ্যাল মিডিয়ায় মেনু ছড়িয়ে পড়তেই মুখ খুলল ইসকন | ISKCON Mid Day Meal Kolkata: No Menu Finalised Yet, ISKCON Kolkata vice president Radharaman Das Clarifies Viral Egg Free Claims - 24 Ghanta Bangla News
Home

Mid day Meal: মিড ডে মিলে কি ডিম থাকবে? সোশ্যাল মিডিয়ায় মেনু ছড়িয়ে পড়তেই মুখ খুলল ইসকন | ISKCON Mid Day Meal Kolkata: No Menu Finalised Yet, ISKCON Kolkata vice president Radharaman Das Clarifies Viral Egg Free Claims

Spread the love

মিড ডে মিলের মেনু নিয়ে কী বললেন ইসকন কলকাতার সহসভাপতি রাধারমণ দাস?Image Credit: TV9 Bangla

কলকাতা: স্কুলের মিড ডে মিলের দায়িত্বে এবার ইসকন। সোমবার বাজেট পেশ করার সময় কলকাতা পৌরনিগম এলাকার স্কুলগুলির জন্য এমনই ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেটে অর্থমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই নানা জল্পনা শুরু হয়। মিড ডে মিলে ডিম দেওয়া হবে কি না, সেই নিয়েও প্রশ্ন ওঠে। এমনকি, সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট ছড়িয়ে পড়ে। যেখানে উল্লেখ করা হয়, সপ্তাহের ৬ দিন স্কুলের পড়ুয়াদের কী খাবার দেওয়া হবে। আর সোশ্যাল মিডিয়ায় নানা বিভ্রান্তিমূলক পোস্ট ছড়িয়ে পড়ার পর এবার মুখ খুললেন ইসকন কলকাতার সহসভাপতি এবং মুখপাত্র রাধারমণ দাস। ওই পোস্টগুলিতে যে খাবারের কথা বলা হচ্ছে, তা ঠিক নয় বলে জানিয়ে দিলেন।

কী বললেন রাধারমণ দাস?

এক্স হ্যান্ডলে ইসকন কলকাতার সহসভাপতি রাধারমণ দাস লেখেন, ‘কলকাতায় মিড ডে মিলে পড়ুয়াদের কী খাওয়ানো হবে, তা নিয়ে কিছু মানুষ একটি পোস্ট শেয়ার করছেন বলে আমার নজরে এসেছে। তবে আমি জানিয়ে দিতে চাই, এখনও কোনও মেনু ঠিক করা হয়নি। খাবারের এই তালিকা আমরা দিইনি।’ এরপরই তিনি জানান, ‘মেনু ঠিক হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। দয়া করে এই ধরনের ভুল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।’

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই মেনুতে কী উল্লেখ করা হয়েছে?

ইসকন মিড ডে মিলের দায়িত্ব নিলে পড়ুয়াদের পাতে ডিম পড়বে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় মিড ডে মিলের মেনুর তালিকা ছড়িয়ে পড়ে। যেখানে উল্লেখ করা হয়, পড়ুয়াদের জন্য মিড ডে মিলে সোমবার থাকবে ভাত ও সয়াবিন। মঙ্গলবার থাকবে ভাত, ডাল এবং আলু চোখা। বুধবার থাকবে পোলাও এবং মটর পনির। বৃহস্পতিবার ভাত এবং কুমড়ো চানা। শুক্রবার থাকবে ভাত এবং মিক্স ভেজিটেবল কিংবা কাবুলি চানা। আর শনিবার পড়ুয়াদের পাতে খিচুড়ি এবং পাপড় কিংবা মিষ্টি দেওয়া হবে। মেনুতে ডিম না থাকা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকে সরব হন। সেই পোস্ট নিয়েই এবার ইসকন কলকাতার তরফে রাধারমণ দাস স্পষ্ট করে দিলেন, এই ধরনের কোনও মেনুই ঠিক হয়নি।

মিড ডে মিলের দায়িত্ব ইসকন পাওয়ার পর কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?

পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব পাচ্ছে ইসকন। রাজ্য বাজেটে এই ঘোষণার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, “পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। তারাই খাওয়াবে। খেয়ে দেখুন, গুণমানে ভালো। আপনার ইচ্ছা না হলে ‘হরেকৃষ্ণ’ বলবেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *