Kolkata Rain Update: কলকাতায় কালবৈশাখীর রুদ্ররূপ, ঘণ্টায় ৭৫ কিমি বেগে ঝড়, প্রবল দুর্যোগ শহরে | Severe Storm and Heavy Rain Lash Kolkata, Trees Uprooted in various area
কলকাতা: প্রবল দুর্যোগ। মঙ্গলবার দুপুরেই নামল আঁধার। কলকাতা-সহ জেলায় জেলায় তুমুল ঝড়-বৃষ্টি। বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস মিলিয়েই এদিন দুপুরে বৃষ্টি নামল শহরজুড়ে। বৃষ্টির সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া। ঝড়-বৃষ্টির জেরে ইতিমধ্যেই রাস্তায় জায়গায় জায়গায় ভেঙে পড়েছে গাছ। উড়ে গিয়েছে নবান্নের বেশ কিছু টিনের শেড। হাইকোর্ট চত্বরেও কিছু ভেঙে পড়ে আইনজীবীদের গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। পার্ক স্ট্রিট, ধর্মতলা থেকে কলেজ স্ট্রিট…সব জায়গায় দুর্যোগের ছবি।
বিস্তারিত আসছে…