'এমন নৃশংস গণহত্যা চালাব যে গোটা বিশ্ব দেখবে!' বাংলাদেশে হুমকি ইসলামপন্থীদের - 24 Ghanta Bangla News
Home

‘এমন নৃশংস গণহত্যা চালাব যে গোটা বিশ্ব দেখবে!’ বাংলাদেশে হুমকি ইসলামপন্থীদের

Spread the love

ঢাকা: বেলাগাম জঙ্গিপনা এবং হিন্দু সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার এখন (Bangladesh)বাংলাদেশের রোজনামচা। এই আবহেই ফের সাংবাদিকদের প্রশ্নে কার্যত হুমকি ইসলামপন্থীদের। ‘তারা বলেছে এমন নৃশংস গণহত্যা…

ঢাকা: বেলাগাম জঙ্গিপনা এবং হিন্দু সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার এখন (Bangladesh)বাংলাদেশের রোজনামচা। এই আবহেই ফের সাংবাদিকদের প্রশ্নে কার্যত হুমকি ইসলামপন্থীদের। ‘তারা বলেছে এমন নৃশংস গণহত্যা চালাব যে গোটা বিশ্ব দেখবে।’ শুধু তাই নয়, তাঁরা আরও জানিয়েছেন, “বাংলাদেশে কেউ মন্দির বানাতে চাইলে আমাদের অনুমতি নিতে হবে।” এই বক্তব্য সামনে আসার পর বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বিভিন্ন এলাকায় চলতে থাকা অস্থিরতার মধ্যে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বেলাগাম হিন্দু হত্যা, হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, মন্দির ভাঙচুর, বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ বারবার উঠেছে। অনেক হিন্দু পরিবার ঘরছাড়া হয়েছেন। সম্প্রতি গাইবান্ধায় দেশের সবচেয়ে বড় রাম মূর্তি নির্মাণ নিয়ে বেড়েছে চাপানউতোর। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানও এই মূর্তি নির্মাণ স্থগিত করার নির্দেশ দিয়েছেন। এই আবহেই ফের হিন্দু মুসলিম সম্পর্কের অবনতি হয়েছে ওপারে।

আরও দেখুনঃ

এরই মধ্যে এই ধরনের খোলাখুলি হুমকি সামনে আসায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাংবাদিক যখন তাঁদের কাছে জানতে চেয়েছিলেন মন্দির নির্মাণ নিয়ে, তখনই এই উত্তর আসে। তাঁরা স্পষ্ট করে দিয়েছেন যে, দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় চরিত্র তাঁদের নিয়ন্ত্রণে থাকবে।অনেক পরিবার ইতিমধ্যে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু সীমান্তে কড়া নজরদারির কারণে অনেকেই ফিরে আসতে বাধ্য হচ্ছেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলো সংখ্যালঘুদের টার্গেট করছে। মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, জমি দখল এসব ঘটনা নিয়মিত ঘটছে বলে তাঁদের দাবি।

সম্প্রতি কয়েকটি লিঞ্চিংয়ের ঘটনাও সামনে এসেছে, যেখানে হিন্দু যুবকদের নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। কূটনৈতিক মহলের একাংশের মতে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে উগ্র গোষ্ঠীগুলোর প্রভাব বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ দুর্বল বলে অনেকে অভিযোগ করছেন। আন্তর্জাতিক মহলেও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারত সরকার একাধিকবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রশাসনের কাছে সংখ্যালঘু নিরাপত্তার বিষয়টি তুলেছে। কিন্তু বাস্তবে পরিস্থিতির উন্নতি খুব একটা দেখা যাচ্ছে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *