দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা, কলকাতায় কি আজ ভারী বৃষ্টি? - 24 Ghanta Bangla News
Home

দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা, কলকাতায় কি আজ ভারী বৃষ্টি?

Spread the love

কলকাতা: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রাজ্য জুড়ে শুরু হয়েছে ব্যাপক ঝড়বৃষ্টি। বর্তমানে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হলেও, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এবার…

West Bengal Weather Update Orange Alert South Bengal Rain

কলকাতা: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রাজ্য জুড়ে শুরু হয়েছে ব্যাপক ঝড়বৃষ্টি। বর্তমানে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হলেও, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এবার দক্ষিণবঙ্গ জুড়েও ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। (West Bengal Weather Update Orange Alert South Bengal Rain)

মঙ্গলবার কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে শহরে বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
অন্যদিকে, নদিয়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির কমলা সতর্কতা (Orange Alert) জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে থাকছে হলুদ সতর্কতা।

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার দুই ২৪ পরগনা-সহ দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার পুরুলিয়া ও বাঁকুড়া এবং শুক্রবার থেকে উপকূলীয় জেলাগুলিতেও রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস।

ভাসবে উত্তরবঙ্গ

আগামী সাত দিন উত্তরবঙ্গের সব জেলাতেই ব্যাপক ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী শনি ও রবিবার উত্তরের এই পাঁচ জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত প্রবল বর্ষণ হতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও আগামী সাত দিন বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে।

তবে রাজ্যজুড়ে এই ঝড়বৃষ্টির দাপট অব্যাহত থাকলেও, আগামী কয়েক দিনে তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *