১০০ কিমিতে ছুটছিল গাড়ি, ডিভাইডারে ধাক্কা মেরেই শূন্যে খেল 'ভল্ট', নিউটাউনে বীভৎস দুর্ঘটনা - Bengali News | Road Accident: 2 People Severely Injured After Over Speeding Car Hits Divider & Turn Turtle in Kolkata's Newtown - 24 Ghanta Bangla News
Home

১০০ কিমিতে ছুটছিল গাড়ি, ডিভাইডারে ধাক্কা মেরেই শূন্যে খেল ‘ভল্ট’, নিউটাউনে বীভৎস দুর্ঘটনা – Bengali News | Road Accident: 2 People Severely Injured After Over Speeding Car Hits Divider & Turn Turtle in Kolkata’s Newtown

Spread the love

দুর্ঘটনায় উল্টে যাওয়া গাড়ি।Image Credit source: TV9 বাংলা

কলকাতা: ভোরের শহরে ভয়াবহ দুর্ঘটনা। নিউটাউনে বেপরোয়া গতির কারণে উল্টে গেল গাড়ি, গুরুতর জখম ২। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে নিউটাউন নজরুল তীর্থের সামনে।

জানা গিয়েছে, এয়ারপোর্টের দিকে যাচ্ছিল প্রাইভেট গাড়িটি। মাত্রাতিরিক্ত বেগে ছুটছিল গাড়িতে। ঘণ্টায় প্রায়  ১০০থেকে ১১০ কিলোমিটার গতিবেগ ছিল গাড়িটি। নজরুল তীর্থের সামনে হঠাৎ নিয়ন্ত্রণ হারায় গাড়ি। প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে গাড়ি, এরপর ছিটকে উল্টোদিকের সার্ভিস রোডে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই উল্টে যায় গাড়িটি।

গাড়ির চালক ও পাশে বসা যাত্রী গুরুতর আহত হয়েছে বলেই জানা গিয়েছে। রাস্তায় আহত যাত্রীদের পড়ে থাকতে দেখা যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *