বহু দিনের দাবি মিটল, পুরসভার মর্যাদা পাচ্ছে বেলদা এবং কোলাঘাট - 24 Ghanta Bangla News
Home

বহু দিনের দাবি মিটল, পুরসভার মর্যাদা পাচ্ছে বেলদা এবং কোলাঘাট

Spread the love

প্রশাসন সূত্রে খবর, মূলত তিনটি গ্রাম পঞ্চায়েত বেলদা-১, বেলদা-২ এবং মান্না পঞ্চায়েত নিয়ে হবে বেলদা পুরসভা। এ ছাড়াও এলাকাটি গুরুত্বপূর্ণ এই কারণে যে, একদিকে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা আর একদিকে ঝাড়গ্রাম। পাশেই রাজ্য ওডিশা। বেলদায় রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল, এসডিপিও অফিস, থানা, রেল স্টেশন, বাসস্ট্যান্ড, একাধিক স্কুল, কলেজও। ব্যবসায়িক দিক দিয়েও বেলদা বেশ এগিয়ে। বেলদা-১ পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান গৌরীশঙ্কর অধিকারী বলেন, ‘বেলদাকে পুরসভা করার জন্য প্রথমেই আমাদের বিধায়ক ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বেলদাবাসীর বহু বছরের দাবি তাঁরা পূরণ করলেন। বেলদা এ বার নতুন করে গড়ে উঠবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *