প্রথমবার ডেটে গিয়ে ক্যাফে বা রেস্তোরাঁর বিল আপনি দেবেন? Dating Etiquette কী বলছে? - 24 Ghanta Bangla News
Home

প্রথমবার ডেটে গিয়ে ক্যাফে বা রেস্তোরাঁর বিল আপনি দেবেন? Dating Etiquette কী বলছে?

Spread the love

এত দিন ভার্চুয়ালি কথা হচ্ছিল। এ বার সাক্ষাতের পালা। দু’জনেরই মনে হলো, পার্কে বসে মশার কামড় খাওয়ার চেয়ে ক্যাফে বা রেস্তোরাঁয় গিয়ে চা-কফিতে চুমুক দেওয়া কিংবা ডিনার সেরে আসা যেতে পারে। কিন্তু সমস্যা অন্যত্র! প্রথম ডেটে গিয়ে ক্যাফে বা রেস্তোরাঁর বিল হাতে আসার পর এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিল কি একজনই দেবেন, নাকি স্প্লিট (Split) বা ভাগ করে নেবেন? সম্প্রতি দেশে ভাইরাল হয়েছে ‘৩৭০ টাকার বিরিয়ানি কেস’, তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নটি বহুবার উঠে এসেছে। এ বিষয়ে মনোবিদরা কী বলছেন?

১. বিল দেওয়া নিয়ে ‘Secret Test’ বন্ধ করুন

ক্যাফে বা রেস্তোরাঁয় খাওয়া শেষে বিল আসার পরে ইচ্ছে করেই চুপ করে বসে থাকেন অনেকে। অপেক্ষা করেন দেখার জন্য যে সামনের মানুষটি মানিব্যাগ বা কার্ড বের করছেন কি না। এই ধরণের পরীক্ষা সম্পর্ক শুরু হওয়ার আগেই অপ্রয়োজনীয় মানসিক চাপ ও পাওয়ার প্লে তৈরি করে। প্রথম ডেটে দু’জন মানুষ একে অপরের ব্যাকগ্রাউন্ড বা স্বভাব সম্পর্কে খুব কম জানেন। তাই বিল দেওয়ার একটা ছোট অঙ্গভঙ্গি দিয়ে কারও চরিত্র পুরোপুরি বিচার করা ভুল।

২. বিলের সঙ্গে জড়িয়ে থাকা অনুভূতি

টাকা বা খরচের বিষয়টি মূলত নিয়ন্ত্রণ, যত্ন, আত্মসম্মান এবং স্বাধীনতার মনস্তত্ত্ব প্রকাশ করে। সুস্থ ও স্বাভাবিক সম্পর্কের ভিত্তি হিসাব-নিকাশে নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধে (Reciprocity) গড়ে ওঠে। সবচেয়ে ভালো উপায় হলো যিনি ডেটের আমন্ত্রন জানিয়েছেন (Initiator) তিনি বিল পরিশোধ করতে পারেন, অথবা দু’জন মিলে বিল ভাগ করে নিতে পারেন। এ ছাড়া, একজন এই ডেটের বিল দিলে অন্যজন পরের ডেটে বিল দেওয়ার প্রস্তাব রাখতে পারেন।

প্রথম ডেটের মূল উদ্দেশ্য

প্রথম ডেটটি আসলে দু’জনের সঙ্গে কথা বলে একে অপরকে বোঝার ও উপভোগ করার মুহূর্ত— বিলের লড়াইয়ে কে জিতল তা নির্ধারণ করার জায়গা নয়। দু’জন মানুষের পক্ষ থেকেই আন্তরিক ভাবে বিল দেওয়ার প্রস্তাব আসাটাই সবচেয়ে সুন্দর ও স্বাস্থ্যকর ডেটিং এটিকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *