‘বাবা, চারদিকে আগুন... আমাকে বাঁচাও’, লখনৌ অগ্নিকাণ্ডের মধ্যেই ফোন, নিভে গেল সুখমণির জীবন - 24 Ghanta Bangla News
Home

‘বাবা, চারদিকে আগুন… আমাকে বাঁচাও’, লখনৌ অগ্নিকাণ্ডের মধ্যেই ফোন, নিভে গেল সুখমণির জীবন

Spread the love

অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন করেছে যোগী প্রশাসন। ইতিমধ্যেই লখনৌ ডেভেলপমেন্ট অথরিটির দুই আধিকারিক, বিদ্যুৎ দপ্তরের এক কর্মী এবং দমকল বিভাগের এক আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এখনও পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন রামকৃষ্ণ উপাধ্যায় (৪৩), বীরেন্দ্র প্রসাদ শুক্ল (৬২), তুষার কৃষ্ণ জয়সওয়াল (৩১) এবং সুরেশ কুমার সাহু। প্রশাসনের দাবি, তাঁরা যৌথভাবে ওই ভবনের মালিক।

উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, ২০১৬ সালে অবৈধ নির্মাণের অভিযোগে বহুতলটি ভাঙার নির্দেশ জারি হয়েছিল। তবে মাত্র দু’মাসের তা প্রত্যাহার করে নেওয়া হয়। কী ভাবে সেই আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যকলাপ চলছিল এবং অগ্নি-নিরাপত্তার নিয়ম মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *