TMC Show Cause Notice: মমতার দু’পাশে হাঁটতেন, সেই ফিরহাদ-অরূপকে শোকজ নোটিস, তালিকায় একগুচ্ছ নাম | Trinamool Congress gives Show Cause Notice to Arup Biswas Firhad Hakim and other leaders after joining Ritabrata camp
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মিছিলে হাঁটলে, দু পাশে হাঁটতেন তাঁরা। সাংবাদিক বৈঠক হলে থাকতেন সামনের সারিতে। মঞ্চে, প্রচারে সর্বত্র যে নেতাদের দেখা যেত, মাসখানেকের মধ্যেই তাঁরা একে একে ছাড়ছেন কালীঘাটের পথ। আর এরই মধ্যে সোমবার সামনে এল আরও বড় আপডেট। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তৈরি হয় তৃণমূলের কমিটি। ফিরহাদ হাকিম (Firhad Hakim), অরূপ বিশ্বাসরা (Arup Biswas) পেলেন পদ। এরপরই একাধিক নেতার কাছে গেল শোকজ নোটিস।
সোমবার নিউ টাউনের অভিজাত হোটেলে বসেছিল বৈঠক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের বৈঠকে হাজির ছিলেন অরূপ রায়, জাভেদ খানের মতো হেভিওয়েট নেতা-নেত্রীরা। সাংবাদিক বৈঠক করে ঋতব্রত জানিয়ে দেন, তৃণমূলের চেয়ারপার্সন পদে বসছেন অরূপ রায়। তারপর একে একে অন্যান্য পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়। এরপরই তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির তরফে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে অরূপ-ফিরহাদদের। দলবিরোধী কাজের জন্য এই নোটিস দেওয়া হয়েছে।
তালিকায় আছেন হাওড়ার বর্ষীয়ান বিধায়ক অরূপ রায়, কসবার জাভেদ খান, উত্তর ২৪ পরগনার রথীন ঘোষ, দক্ষিণ দিনাজপুরের বিপ্লব মিত্র, হুগলির স্নেহাশিস চক্রবর্তী এবং মালদহের সাবিনা ইয়াসমিনও।
তৃণমূলের নতুন কমিটিতে কে কে আছেন?
চেয়ারপার্সন পদে অরূপ রায়।
সাধারণ সম্পাদক– জাভেদ খান,সন্দীপন সাহা,ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাবিনা ইয়াসমিন।
কোষাধ্যক্ষ- আখরুজ্জামান
ভাইস প্রেসিডেন্ট– অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম,রথীন ঘোষ
জাতীয় কর্মসমিতিতে- ১. অরূপ রায় ২. ফিরহাদ হাকিম ৩. অরূপ বিশ্বাস ৪. সাবিনা ইয়াসমিন ৫. সন্দীপন সাহা ৬. রথীন ঘোষ ৭. বিপ্লব মিত্র ৮. ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৯. আখরুজ্জামান ১০. কাজল শেখ