West Bengal Budget 2026: শুধু মহিলাদের জন্যই বাজেটে কী কী ঘোষণা করল শুভেন্দুর সরকার? | West Bengal Budget 2026: Major Benefits for Women, Rs 3,000 Monthly Aid, Free Bus Travel and Job Reservation Announced - 24 Ghanta Bangla News
Home

West Bengal Budget 2026: শুধু মহিলাদের জন্যই বাজেটে কী কী ঘোষণা করল শুভেন্দুর সরকার? | West Bengal Budget 2026: Major Benefits for Women, Rs 3,000 Monthly Aid, Free Bus Travel and Job Reservation Announced

Spread the love

মহিলাদের জন্য কী কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত?Image Credit: TV9 Bangla

কলকাতা: মহিলাদের নিরাপত্তা থেকে কর্মসংস্থান। উচ্চশিক্ষায় উৎসাহ বাড়াতে সাহায্য। প্রসূতিদের জন্য আর্থিক সাহায্য। রাজ্যে বিজেপি সরকারের প্রথম বাজেটে মহিলাদের জন্য একগুচ্ছ প্রস্তাব পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। জেনে নিন বাজেটে মহিলাদের জন্য কী কী পদক্ষেপের কথা জানালেন অর্থমন্ত্রী।    

মহিলাদের জন্য বাজেটে কী কী বললেন অর্থমন্ত্রী?

এদিন যে ১ লক্ষ শূন্যপদে সরকারি চাকরির ঘোষণা হয়েছে, তাতে ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণ করা হচ্ছে। অন্নপূর্ণা যোজনায় প্রতি মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে। ইতিমধ্যেই অ্যাকাউন্টে টাকা পৌঁছনো শুরু হয়ে গিয়েছে। বাজেটে বরাদ্দ হল ৩৬ হাজার কোটি টাকা।

ছাত্রীদের উচ্চশিক্ষায় উত্‍সাহিত করতে ৫০ হাজার টাকা অর্থসাহায্য দেবে সরকার। কোন ছাত্রীদের দেবে? সরকারি বা সরকার-পোষিত কলেজে ভর্তির সময় অবিবাহিত ছাত্রীদের ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। কলেজের ছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলে এককালীন ৩০ হাজার টাকা পাবেন। এই সাহায্য অবশ্য ছাত্ররাও পাবেন।

সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত। এর জন্য পরিবহণ দফতরকে সাড়ে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করল অর্থ দফতর। অন্তঃসত্ত্বাদের সবমিলিয়ে ২১ হাজার টাকা দেবে সরকার।

আশা, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মাসিক ৫ হাজার টাকা সাম্মানিক বৃদ্ধি। মমতা জমানায় আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের আন্দোলন রাজ্যবাসী দেখেছে। অবশেষে তাঁরা বড়সড় স্বস্তি পেলেন।

মিড ডেল মিল কর্মীদের মাসিক ১ হাজার টাকা সাম্মানিক বৃদ্ধির কথা বাজেটে ঘোষণা করলেন স্বপন দাশগুপ্ত। বিধবা ভাতা ও বয়স্ক ভাতা ১ হাজার টাকা থেকে বেড়ে হল ১ হাজার ৫০০ টাকা। বয়স্ক ভাতা অবশ্য পুরুষরাও পাবেন।

রাজ্যে ৬টি নতুন মহিলা কলেজ হবে। কাঁথি, কালিয়াচক, জঙ্গিপুর, সাগর, তুফানগঞ্জ ও ফলতায় মহিলা কলেজ। ছাত্রীদের ঋতুস্রাবের সময় যাতে অস্বস্তিতে পড়তে না হয়, সেজন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসবে।

নারীসুরক্ষায় প্রতি মহকুমায় একটি করে মহিলা থানা হবে। প্রতি থানায় মহিলাদের জন্য হেল্পডেস্ক থাকবে। শহরে টহল দিতে মহিলা পুলিশ অফিসারদের নিয়ে দুর্গা সুরক্ষা স্কোয়াড থাকবে। রিজার্ভ পুলিশ ফোর্সে মাতঙ্গিনী হাজরা ও রানি শিরোমণির নামে ২টি মহিলা ব্যাটেলিয়ন থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *