শীরর সচল রাখার বার্তা দিতে জলের মধ্যে যোগ ব্যায়াম ৭১ বছর বয়সি ‘যুবক’-এর
তবে শুধু এ দিনই নয়, জেলার বিভিন্ন প্রান্তে তিনি প্রদর্শন করেছেন ‘জল যোগ’ (Yoga in Water)।
কী ভাবে তা সম্ভব হয়েছে তাও জানিয়েছেন ৭১-এর এই ‘যুবক’। তিনি জানিয়েছেন, ১৬-১৭ বছর বয়সে পুকুরের স্নান করার সময়ে সাঁতার অভ্যাস করতে করতেই এমন কৌশল একটু একটু করে রপ্ত করে নিয়েছেন তিনি। এর পর থেকে প্রায় ৫৫ বছর ধরে বিভিন্ন জলাশয় বা পুকুর এবং নদীতে জলে যোগ প্রদর্শন করেছেন।