স্টারকিড সলমন, তবে কেন এ ভয়ানক পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল তাঁকে? – Bengali News | Salman khan faced this issue when he started his career know all details
প্রথম ছবি ম্যানে পেয়ার কিয়া, সিনে দুনিয়ায় তা বিস্তর হিট হয়েছিল। সকলেই পছন্দের তালিকায় রেখেছিলেন সলমন খানকে। কিন্তু সেই স্টারকেই কেন বাদের খাতায় পড়তে হল! অভিনয়গুনে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। কিন্তু কোথাও গিয়ে যেন ঘটে যায় ছন্দপতন। প্রথম ছবির অভিনেত্রীকে নিয়ে শুরু হয় জল্পনা। হিট জুটি, তবে সমস্যা কোথায়! সমস্যা সেখানেই, প্রথম ছবিতে সলমনের থেকে বেশি সকলের মনে জায়গা করে নিয়েছিলেন ভাগ্যশ্রী। সকলেই বলতে শুরু করে ভাগ্যশ্রীর জন্যই নাকি সলমন খানের নাম হয়।
ছবিতে ভাগ্যশ্রীর অভিনয় দাপটই ছিল বেশি। দিনের শেষে এই জুটিকে সকলে পছন্দ করতে শুরু করে, সেই বাজারে এই ছবি ৪০ কোটির ব্যবসাও এনে দেয়। তবে হঠাৎই ভাগ্যশ্রী স্থিকর করেন তিনি সরে দাঁড়াবেন অভিনয় জগত থেকে। আর সিনেমা করবেন না, তিনি বিয়ে করবেন। তাতেই বিপত্তি। ভেঙে যায় সলমন ভাগ্যশ্রী জুটি। তার পর এক বছরেরও বেশি সময় এক কঠিন অধ্যায়। কেউ সলমন খানকে ছবিতে নিতে চাইছিলেন না। ভাল ছবির প্রস্তাবও আসছে না, অবশেষে অবসাদ গ্রাস করতে থাকে ভাইজানকে।
সেই পরিস্থিতিতে সলমন খানের পাশে দাঁড়িয়েছিলেন তাঁর বাবা সেলিম খান। যিনি বহু স্টারকে একটা সময় তৈরি করেছেন। সেই সময় তিনি রমেশ সিপ্পির সঙ্গে দেখা করেন। তাঁকে অনুরোধ করেন, তিনি যেন সকলের উদ্দেশে জানান, তিনি সলমনের সঙ্গে ছবি করতে চলেছেন। তাহলেই অনেকে সলমন খানকে ছবি দেবেন। তেমনইটা ঘটেছিল। তারপর থেকে আর সলমন খানকে ফিরে তাকাতে হয়নি।