নেইমারের কামব্যাকের তারিখ জানালেন ব্রাজ়িল কোচ
প্রায় আড়াই বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে এ বার। কাফ মাসলে চোটের জন্য ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি নেইমার। তবে তারকা ফুটবলারের প্রত্যাবর্তন নিয়ে সুখবর দিলেন ব্রাজ়িলের হেড কোচ কার্লো আন্সেলোত্তি। জানিয়ে দিলেন, গ্রুপ পর্বের শেষ ম্যাচে অর্থাৎ বুধবার রাতে স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেন নেইমার। হাইতি ম্যাচে রাফিনিয়ার চোট নিয়ে আশঙ্কার মাঝেই এই খবর কিছুটা স্বস্তিতে সেলেকাও সমর্থকরা।