Kolkata Traffic: শনির বিকেল থেকেই যান চলাচলে নিয়ন্ত্রণ, যোগা দিবসের জন্য রবিবার কোন রাস্তা বন্ধ? | For Yoga day know details of Kolkata traffic
কলকাতায় কোথায় কোথায় যান চলাচল নিয়ন্ত্রণ?Image Credit: Getty Images
কলকাতা: শনিবার ‘পশ্চিমবঙ্গ দিবস’ ও রবিবার ‘যোগা দিবস’। সেই উপলক্ষ্যে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তারকেশ্বরে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস, সেই কারণে সেখানে উপস্থিত রয়েছেন মোদী। এ দিকে, যোগ দিবস আবার রবিবার। সেখানেও প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা। আর সেই উপলক্ষ্যে সাজো-সোজো রব রেড রোডে। সেজে উঠেছে মিলেনিয়াম পার্ক ও সংলগ্ন শিপিং জেটি। যোগ প্রচারে গঙ্গবক্ষে ৫০০ নৌকায় হবে প্রদর্শন। ইতিমধ্যেই যোগ দিবসের জন্য কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে।
কোন-কোন রাস্তা বন্ধ থাকবে? কোন-কোন গাড়িকে নিয়ন্ত্রণ করা হচ্ছে?
কলকাতা পুলিশ সূত্রে খবর, একাধিক মালবাহী গাড়ি চলাচল আপাতত নিষিদ্ধ। শুধু জরুরি পরিষেবাতে ছাড় দেওয়া হয়েছে। রবিবার বেলা ১২টা পর্যন্ত মালবাহী গাড়ি নিয়ন্ত্রিত হবে। অপরদিকে, রাস্তা বন্ধ থাকছে, গর্ভমেন্ট প্লেস ইস্ট, এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং,পুরনো কোর্ট হাউস স্ট্রিট, বিবাদী বাগ দক্ষিণ ক্রসিংয়ের।
এ দিকে, আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনও। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাংলায় শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি তৈরি হবে। বলেন, “৬ জুলাই শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্ম-জয়ন্তী। সাড়ম্বরে পালন করা হবে। তাঁর পৈত্রিকভিটা ক্রয় করে লাইব্রেরি বানাব,স্মৃতিসৌধ বানাব।” এ দিকে, বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী শপথগ্রহণের পর প্রথমবার পা রাখলেন নরেন্দ্র মোদী। এক যোগে তিন বিরোধী দলকে আক্রমণ শানিয়েছেন। এর আগে পশ্চিমবঙ্গের সঙ্গে কী কী অন্যায় হয়েছে তা খোলসা করেন তিনি।