Weather Update: রবিতেই শীতলতম ভোর কলকাতায়, সোমবার থেকেই ফের নতুন খেল দেখাবে ফাগুন হাওয়া - Bengali News | Coldest morning in Kolkata on Sunday, what Met Office says about weather updates - 24 Ghanta Bangla News
Home

Weather Update: রবিতেই শীতলতম ভোর কলকাতায়, সোমবার থেকেই ফের নতুন খেল দেখাবে ফাগুন হাওয়া – Bengali News | Coldest morning in Kolkata on Sunday, what Met Office says about weather updates

Spread the love

কী বলছে হাওয়া অফিস? Image Credit source: TV9 Bangla

কলকাতা: ভরা ফাল্গুনেও ঠান্ডার ছোঁয়া বাংলায়। রবিবারই এই মার্চের শীতলতম ভোর কলকাতায়। বলছে হাওয়া অফিস। এদিন আলিপুরের তাপমাত্রা নামল ১৯ ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারে ১২.৬ ডিগ্রি, শ্রীনিকেতনে ১৩ ডিগ্রি। তবে এদিন থেকেই দ্রুত গরম বাড়ার পূর্বাভাস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রিতে পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে। বাড়বে রাতের তাপমাত্রাও। একদিন আগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৮ থেকে ৮৫ শতাংশের আশপাশে। সোমবার থেকে বিভিন্ন জেলায় তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের চলে যেতে পারে।

মৌসম ভবন বলছে, বর্তমানে ওড়িশায় রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত। তামিলনাড়ু থেকে বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে বলে জানা যাচ্ছে। রবিবার এবং মঙ্গলবার দু’টি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে। তবে আপাতত বাংলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল থেকে সন্ধ্যা, থাকবে মনোরম আবহাওয়া। হালকা উত্তর-পশ্চিমের হাওয়া বইছে সকালে। তবে বুধবারের পর থেকে হাওয়ার কিছুটা বদল দেখা যেতে পারে। 

এই খবরটিও পড়ুন

বুধবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের কিছু জেলায়। বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাতে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বলে অনুমান করছেন আলিপুরের আবহাওয়াবিদরা।  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *