বেশি আবেদন জমা আয়ুষ্মানেই
রাজ্য সরকার আয়োজিত জনকল্যাণ শিবিরে সব থেকে বেশি আবেদন জমা পড়েছে আয়ুষ্মান প্রকল্পে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, শিবিরগুলিতে আবেদনপত্র জমা দিয়েছেন মোট ৫৮ লক্ষ ১৭ হাজার ১৯ জন। সারা রাজ্যে ১০২৯টি শিবির খোলা হয়েছিল। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সর্বাধিক আবেদন জমা পড়েছে আয়ুষ্মান ভারত প্রকল্পে। এই প্রকল্পে ২২ লক্ষ ২৩ হাজার ৬৭০টি আবেদন জমা পড়েছে।