Arvind Kejriwal: 'স্বামী মোদী স্লোগান দিলে বলুন রাতে খেতে দেবেন না', মহিলাদের পরামর্শ কেজরীবালের - Bengali News | Delhi CM Arvind Kejriwal Tells Women Voters not to give Dinner if They Chant Modi Slogan Ahead of Lok Sabha Election 2024 - 24 Ghanta Bangla News
Home

Arvind Kejriwal: ‘স্বামী মোদী স্লোগান দিলে বলুন রাতে খেতে দেবেন না’, মহিলাদের পরামর্শ কেজরীবালের – Bengali News | Delhi CM Arvind Kejriwal Tells Women Voters not to give Dinner if They Chant Modi Slogan Ahead of Lok Sabha Election 2024

Spread the love

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।Image Credit source: PTI

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। জোরকদমে প্রচারে নেমে পড়েছেন শাসক-বিরোধী দলের নেতারা। প্রচারে নেমে ভোটারদের কাছে নানা আর্জিও জানাচ্ছেন রাজনৈতিক নেতারা। তবে ভোট-আর্জিতে সবাইকে ছাপিয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল। শনিবার তিনি মহিলাদের কাছে আর্জি জানালেন, যদি স্বামীরা নরেন্দ্র মোদীর নাম নেন, তবে যেন তাদের রাতে খেতে না দেন।

শনিবার দিল্লিতে মহিলা সম্মান সমারোধে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। সেখানেই তিনি বলেন, “বহু লোকজনই প্রধানমন্ত্রী মোদীর নামে স্লোগান দিচ্ছেন। আপনাদের এদের সোজা করতে হবে। যদি আপনাদের স্বামীরা মোদীর নামে স্লোগান দেন, তবে তাদের বলে দিন যে ডিনার কিন্তু পাবে না।”

প্রসঙ্গত, সম্প্রতিই দিল্লির মুখ্যমন্ত্রী ১৮ উর্ধ্ব রাজ্যের সমস্ত মহিলাদের মাসিক ১০০০ টাকা ভাতা ঘোষণা করেন। এই প্রকল্প নিয়ে আলোচনার জন্যই শনিবার সভার আয়োজন করা হয়েছিল। সরকারি প্রকল্প নিয়ে কথা বলার ফাঁকেই আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার সেরে নেন কেজরীবাল।

দিল্লির মুখ্যমন্ত্রী মহিলাদের উদ্দেশে বলেন, “আপনারা শপথ নিন যে আমাকে সমর্থন করবেন এবং আপ-কেই ভোট দেবেন। আপনাদের পরিচিত যে মহিলারা বিজেপিকে সমর্থন করেন, তাদেরও বলুন যে একমাত্র ভাই কেজরীবালই আপনাদের পাশে দাঁড়াবে বিপদের সময়ে।”

কেজরীবাল আরও বলেন, “ওনাদের বলুন আমি বিনামূল্যে বিদ্যুৎ দিই, মহিলাদের জন্য বাসের টিকিট ফ্রি, এখন সমস্ত মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করেও দিচ্ছি। বিজেপি কী করেছে আপনাদের জন্য? কেন বিজেপিকে ভোট দেন? এবার কেজরীবালকে ভোট দিন। এখনও অবধি মহিলাদের ক্ষমতায়নের নামে প্রতারণা চলছিল।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *