মদ্যপান নিয়ে অশান্তির জেরে স্ত্রীকে কুপিয়ে খুন, ধৃত যুবক - 24 Ghanta Bangla News
Home

মদ্যপান নিয়ে অশান্তির জেরে স্ত্রীকে কুপিয়ে খুন, ধৃত যুবক

Spread the love

এই সময়, শালবনি: স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনি থানা এলাকার কোটালকুলি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম কল্যাণী মাহাতো (৩৪) । তাঁর স্বামী প্রভাস মাহাতোকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনই মদ্যপান করে বাড়ি ফিরতেন প্রভাস। এই নিয়ে স্ত্রী কল্যাণীর সঙ্গে অশান্তি হতো তাঁর। অনটনের সংসাদের মদ্যপান করায় বারবার প্রভাসকে বাঁধা দিতেন কল্যাণী। বৃহস্পতিবার রাতেও সেই নিয়েই অশান্তি হয়েছিল তাঁদের। তারপরেই রাত আড়াইটে নাগাদ ঘুমন্তর স্ত্রীর গলায় কাটারির কোপ মারেন প্রভাস। তার পরে অষ্টম শ্রেণির ছাত্রী বড় মেয়েকে ডেকে জানায় খুনের কথা। ছোট মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে তখনও ঘুমোচ্ছিল। বড় মেয়ে ঘরের দরজা খুলে রক্তাক্ত অবস্থায় মায়ের দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে।

পরিবারের বাকি সদস্যরা এবং প্রতিবেশীরা ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন কল্যাণী। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। শুক্রবার ভোরে ঘটনাস্থলে পৌঁছয় শালবনি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। পাশাপাশি খুনে ব্যবহৃত কাটারিটিও উদ্ধার করেছে পুলিশ।

অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। প্রতিবেশী সুনীল মাহাতো বলেন, ‘স্বামী-স্ত্রী মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া হতো। কিন্তু এমন ভয়াবহ ঘটনা ঘটবে ভাবতে পারিনি। গ্রামের সবাই স্তম্ভিত।’ স্থানীয় পঞ্চায়েতের প্রধান ধনঞ্জয় মাহাতো বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তা পুলিশ তদন্ত করে দেখছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *