স্ট্যালিনের ‘শুষ্ক’ শুভেচ্ছার জবাবে মানভঞ্জনের বার্তা রাহুলের! জন্মদিনে চর্চায় কংগ্রেস-DMK সমীকরণ - 24 Ghanta Bangla News
Home

স্ট্যালিনের ‘শুষ্ক’ শুভেচ্ছার জবাবে মানভঞ্জনের বার্তা রাহুলের! জন্মদিনে চর্চায় কংগ্রেস-DMK সমীকরণ

Spread the love

স্ট্যালিনের সুরবদল

গত বছর রাহুলের জন্মদিনে তাঁকে ‘আদর্শগত ভাই’ বলে সম্বোধন করেছিলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। কিন্তু এ বার সোশ্যাল মিডিয়ায় নিতান্তই একটি আনুষ্ঠানিক বার্তা দিয়েছেন তিনি। রাহুলকে আর ভাই-টাই নয়, শুধুমাত্র ‘বিরোধী দলনেতা’ হিসেবে উল্লেখ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য কামনা করেছেন।

স্ট্যালিনের রাহুলকে জন্মদিনের শুভেচ্ছাবার্তায় উষ্ণতার অভাব অবশ্য মোটেই অস্বাভাবিক নয়। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের দল TVK-র সঙ্গে কংগ্রেসের নির্বাচন-পরবর্তী জোট থেকেই কংগ্রেস-DMK তিক্ততার সূত্রপাত। DMK-র মুখপত্র ‘মুরাসোলি’-তে স্পষ্ট ভাষায় DMK বলেছে, দীর্ঘদিনের শরিকদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে কংগ্রেস।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *