লাঞ্চ বক্স প্যাক করার সঠিক উপায় বলে দিল FSSAI
লাঞ্চ বক্স তৈরি করেন ধৈর্য ধরে। কোন খাবার এই গরমেও নষ্ট হবে, লাঞ্চে নিয়ে গেলেও খাওয়া যাবে, পুষ্টিতে ভরপুর হবে— এই সব নানা বিষয় ভেবে রান্না করেন। কিন্তু সেই একই গুরুত্ব সহকারে কি লাঞ্চ বক্স প্যাক করেন? ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া’ (FSSAI) এই বিষয়ের উপরই জোর দিয়েছে। আমরা কী ভাবে রান্না করছি, যেমন গুরুত্বপূর্ণ, তেমনই কী ভাবে সেটা বক্সে প্যাক করছি, তার উপরও নজর দেওয়া জরুরি।
সম্প্রতি FSSAI দুপুরের খাবারকে স্বাস্থ্যকর উপায়ে বক্সে প্যাক জন্য কিছু সহজ পরামর্শ দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় FSSAI লিখেছে, ‘আমরা পারফেক্ট খাবার তৈরির জন্য কতই না পরিশ্রম করি, কিন্তু এটি প্যাক করার বিষয়ে কতটা ভাবি?’ শুধু তা-ই নয়, কী ভাবে লাঞ্চ বক্স প্যাক করতে হয়, সেই উপায়ও উল্লেখ করা হয়েছে ওই পোস্টে।